অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতে রামমন্দির নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে এবং এর উপর একটা প্রস্তাবও পাস করিয়েছে পাকিস্তানের ইমরান সরকার।
পাকিস্তানের বিদেশমন্ত্রী মেহেমুদ খুরেশি লিখিতভাবে ভারতে রামমন্দির নির্মাণের কাজ বন্ধ করার দাবি তুলেছে। ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ মেনে নেওয়া যাবে না।
পাকিস্তান এসমস্থকিছু যে ভারতের মুসলিমদের উস্কানি দেওয়ার জন্য করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত পাকিস্তানকে জবাব দিয়ে বলেছে, পাকিস্তান সরকারের মুখে সংখ্যালঘু কথাটা মানায় না।
পাকিস্তানে সংখ্যালঘুদের কোনো সুরক্ষা নেই। ১৯৪৭ সালে পাকিস্তানে হিন্দুদের পরিসংখ্যান ছিল ১৫% কিন্তু এখন সেটা এসে দাঁড়িয়েছে ১.৬%।
আসলে আদালতে বহু বছর মামলা চলার পর হিন্দু সমাজ অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণে অনুমতি পেয়েছে। অন্যদিকে মুসলিমদের জন্যেও অন্য একটা জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে মসজিদ গড়া হবে। সম্প্রতি মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে। যা নিয়ে আতঙ্কবাদী পাকিস্তানের মাথাব্যাথা শুরু হয়েছে।


