× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

রামপুরায় ১১তলা এমএল টাওয়ারে আগুন

admin
হালনাগাদ: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে ১১তলা ভবন এমএল টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এমও কামরুল ইসলাম বলেন, ওয়াপদা এলাকায় সোয়া ১টার দিকে এমএল টাওয়ারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম গেছে। টিমগুলো আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, আগুন লাগা ভবনটির নিচে ডাচ-বাংলা ব্যাংকের রামপুরা শাখা অবস্থিত। এছাড়া ওই ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় পোশাক কারখানা রয়েছে। গার্মেন্টস ভবনের ভেতরে শ্রমিকরা আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। যে ভবনে আগুন লেগেছে তার তিনটি ফ্লোরে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..