বিশেষ প্রতিবেদকঃ সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীরাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বর্ণাঢ্য শোভা যাত্রা।
আজ ২৫/৩/২০১৮ইং তারিখ সকাল ৯ টায় রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ শিব মন্দির থেকে ওয়ারী থানাধীন জয়কালী রোডে রামসীতা মন্দির পর্যন্ত বিশাল শোভা যাত্রার আয়োজন। শোভা যাত্রার উদ্বোধন করেন ভারতীয় দূতাবাসের প্রথম সেক্রেটারী রমাকান্ত গুপ্ত।
হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এ্যাডঃ দীনবন্ধু রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়ন সহ সভাপতি ডাঃ এম কে রায়, সহ সভাপতি শ্যামল রায়, প্রদীপ পাল, সাধন মন্ডল, যুগ্ম মহাসচিব সোমেন সাহা, শিক্ষক মহাজোটের সভাপতি ফনিভূষন মিত্র, হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারন সম্পাদক সোমনাথ দে।

বক্তাগণ ভগবান রাম চন্দ্রের বিভিন্ন শিক্ষনীয় দিক নিয়ে আলোচনা করেন এবং রামনবমী উদযাপনের জন্য রামনবমীর দিনকে সরকারী ছুটি দাবী করেন।


