নিজের পরিবারের সদস্যের মতো পরিচারিকার শেষকৃত্য করলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর

নিজের পরিবারের সদস্যের মতো পরিচারিকার শেষকৃত্য করলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের অন্যান্য দেশের মত ভারতজুড়ে ও চলছে লকডাউন। ফলে নিজের পরিবারের সদস্যের মতো পরিচারিকার শেষকৃত্য করলেন প্রাক্তন ক্রিকেটার ও বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীর।

জানা যায়, কয়েক দিন আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে মারা যান গৌতম গম্ভীরের বাসার পরিচারিকা ওডিশার জাজপুরের বাসিন্দা সরস্বতী পাত্র। তবে লকডাউন থাকায় তার মরদেহ ওডিশা পাঠানো যায়নি।

এ পরিস্থিতিতে গম্ভীর পরিবারের সদস্যের মতোই সরস্বতী পাত্রের মৃতদেহের সৎকারের ব্যবস্থা করেন সাংসদ।

টুইটারে গম্ভীর জানান, ‘উনি আমার ছোট সন্তানের দেখভাল করতেন। উনি কখনই পরিচারিকা হতে পারেন না। পরিবারের সদস্যা ছিলেন।’

তিনি আরও জানান, জাতি, ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থা বিবেচনা না করে সকলকে সম্মান করা উচিত। এভাবেই উন্নত সমাজ গড়া সম্ভব।

গৌতম গম্ভীরের এই উদ্যোগের প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওডিশারই বাসিন্দা ধর্মেন্দ্র প্রধান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।