রানীশংকৈলে শোক দিবসে ছাত্রলীগের হট্রগোল

রানীশংকৈল প্রতিনিধিঃ-ঠাকুরগাও রানীশংকৈল উপজেলা আহবায়ক কমিটির ২টি গ্রুপের নেতাদের মধ্যে হট্রগোলের খবর পাওয়া গেছে। জানা যায়, দীর্ঘ ১ যুগের অধিক পরে রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন হয় । এতে সোহেল রানা নামক একজন ছাত্রলীগ কর্মিকে আহবায়ক করা হয় এ নিয়ে উপজেলা ছাত্রলীগের বর্তমান ছাত্রনেতারা বিক্ষুদ্র হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় বিক্ষুদ্র নেতাদের মধ্যে ২টি গ্রুপ সৃষ্টি হয় একটি গ্রুপ আহবায়ক সোহেলের দিকে আরেকটি গ্রুপ হয় তামিম-টিটুর।

১৫ আগষ্ট হট্রগোল বিষয়ে ২টি গ্রুপ সুত্রে জানা যায়,আহবায়ক সোহেল রানা,যুগ্ন আহবায়ক লিপু,সাজিদ,তারেক,মাসুদ,রিয়াল,রকি’র নেতৃর্ত্বে বন্দর ডিগ্রী কলেজ থেকে চৌরাস্তা উপজেলা আ’লীগের শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেওয়ার উদ্যোশে ব্যানার নিয়ে বন্দর শিমুল তলী নামক স্থানে পৌছালে অপর গ্রুপ যুগ্ন আহবায়ক তামিম,টিটু সদস্য আলেক,আনোয়ার,হযরত.পৌরযুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব বসাক বুলু,পৌর যুবলীগ নেতা ফারুক আহম্মেদের নেতৃর্ত্বে শোক র‌্যালিটি থামিয়ে দেয় এবং ২টি গ্রুপ তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে হট্রগোল সৃষ্টি হয়। অবশেষে আহবায়ক গ্রুপটি আলোচনা সভায় আর পৌছাতে পারেনি। আহবায়ক গ্রুপের তারেক আজিজ হট্রগোলের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে তামিম-টিটু গ্রুপের আলেকও হট্রগোলের বিষয়টি নিশ্চিত করে বলেন,আমি সাইডে ছিলাম,এলাকার জনসাধারন তাদের উপর চড়াও হয়েছে। পরে গ্রুপ ২টি ভাগাভাগি হয়ে আহবায়ক সোহেল রানা গ্রুপ সংরক্ষিত এমপি সেলিনা জাহান লিটার বাসভবনের দিকে আর তামিম-টিটু গ্রুপ চৌরাস্তা মোড়ে আ’লীগের আলোচনা সভায় অবস্থান করছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বক্তব্য নিতে আহবায়ক সোহেল রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায় নি। অপর দিকে আরেক গ্রুপের যুগ্ন আহবায়ক তামিমে ও টিটুর সাথেও মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি। এদিকে আহবায়ক সোহেল রানার গ্রুপের ও সাংবাদিক পরিচয়ধারী উপজেলা ছাত্রলীগের কর্মি রফিকুল ইসলাম সুজন, তামিম-টিটু গ্রুপের নিকট ব্যাপক মারধরের স্বীকার হয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান ঘটনা সর্ম্পকে কিছু জানেন না বলে মুঠোফোনে নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।