× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে আবু তাহের ভারতকে দেখতে চায় পৌরবাসি

রানাঘাট স্টেশনে গান গাওয়া রানুর কন্ঠস্বর যেন স্বর্গীয় বললেন হিমেশ রেশমিয়া

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

রানাঘাট স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করা রানু মণ্ডল বর্তমানে আলোচনার শীর্ষে। জুলাইয়ের শেষের দিকে এক পথচারী তার গানে মুগ্ধ হয়ে সেটা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার আপলোড করে।সোশ্যাল মিডিয়ার  দৌলতে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন রানু মণ্ডল। তিনি দুর্গা পুজার থিম সং গেয়েছেন। কিছুদিন আগে তিনি হিমেশ রেশমিয়ার সুরেও গান গেয়েছেন । রানু মণ্ডলের সঙ্গে গান রেকর্ডিং নিয়ে বলিউডের সঙ্গীতকার হিমেশ রেশমিয়া বললেন, ‘তাঁর কন্ঠস্বর যেন স্বর্গীয়।’

রাতারাতি এই রানু মণ্ডলের গান ভাইরাল হওয়ায় বিভিন্ন জায়গায় গান গাওয়ার সুযোগ আসছে তার। বলিউড সিঙ্গার হিমেশ রেশমিয়া তাঁকে আপ কামিং ছবিতে  তাঁর সঙ্গে গান গাওয়ার একটা বড় সুযোগ ও করে দেন।  হিমেশের নতুন ছবিতে তেরি মেরি কাহানি গানটিতে রানুর প্লে ব্যাক করা গান ও সোশ্যল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

সম্প্রতি হিমেশ রেশমিয়ার তাঁর ইন্সটাগ্রামে তেরি মেরি কাহানি গানের একটি ট্রেলার পোস্ট করে বলেছেন, ‘অসাধারন প্রতিভা  রয়েছে এই রানু মণ্ডলের মধ্যে ‘। উনি যে একজন সত্যিই সুরেলা কণ্ঠের অধিকারী সেটা তাঁর গলা শুনেই বুঝতে পারি।

এছাড়াও তিনি আরও বলেছেন, ‘আমি রানুর সুরেলা কণ্ঠের গান প্রথম শুনি সুপার স্টার সিংগার এর মঞ্চে’। তিনি আরও বলেন,’ আমরা আজই তেরি মেরি কাহানি গানের রেকর্ডিং শেষ করলাম’। তিনি আরও বলেন, তেরি মেরি গানে রানু মণ্ডলের সুর অসাধারন। তার গান শুনে সাধারন মানুষ অভিভূত।

যে ভিডিওটি পোস্ট করা হয়েছে, তাঁর ক্যাপশনে হিমেশ জনগণের উদ্দশ্যে লিখেছেন,’ রানুজির তেরিমেরি কাহানি এবং সুপার স্টার সিংগার এর মঞ্চে গাওয়া গানগুলিতে আপনারা যে নির্ভেজাল ভালোবাসা দিয়ে সমর্থন জুগিয়েছেন তাঁর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ’।

 তার এই  সুরকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লতা মঙ্গেশকরের গলার সঙ্গে তুলনা টেনে তার এই প্রতিভাকে ছড়িয়ে দেওয়ার কথা বলেন। ভাইরাল হওয়া এই গানের ভিডিও দেখে একটি স্বেছাসেবী সংস্থা এগিয়ে আসে রানু কে সাহায্য করতে। তাঁর গান ছড়িয়ে দিতে ওই এনজিও সুপার স্টার সিংগার নামে একটি টিভি শো তে রানু মণ্ডলকে গান করার জন্য আহ্বান জানান। গত সপ্তাহের ওই রিয়্যালিটি শো’র মঞ্চে যাজ হিসাবে উপস্থিত ছিলেন হিমেশ রেশমিয়া। সেখানে রানু মণ্ডলের গান শুনে আপ্লুত হিমেশ তাঁকে তার আপ কামিং মুভিতে প্লে ব্যাক হিসাবে গান করার আহ্বান জানায়…তারপর বাকিটা ইতিহাস।


এ ক্যটাগরির আরো খবর..