রাধাকে প্রত্যাখ্যান করেছিলেন কৃষ্ণ! কেন আপত্তি ছিল তাঁর বিয়েতে?

ধর্ম ডেস্কঃ আজ জন্মাষ্টমী৷দেশ জুড়ে ধুমধাম করে জন্মদিন পালন করা হচ্ছে শ্রীকৃষ্ণের৷কিন্তু এটা তো নিশ্চয়ই জানেন যে রাধাকে ছাড়া অসম্পূর্ণ কলির অবতার৷ রাধা-কৃষ্ণের কোনও বৈবাহিক সম্পর্ক নেই৷ অথচ কখনই এদের দুজনকে আলাদা করা যায়না ৷রাধা-কৃষ্ণ দুটো নামও উচ্চারিত হয় একসঙ্গে৷

কৃষ্ণের একাধিক স্ত্রী ছিল৷ কিন্তু তাসত্ত্বেও তারপাশে শুধু রাধারানীই থাকেন৷ শ্রীকৃষ্ণ বলতেন, রাধাই তাঁর শক্তি, আনন্দের আধার৷ পুরাণ থেকে জানা যায়, একবার রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কেন বিয়ে করতে পারিনা? সেসময়ে কৃষ্ণ রাধাকে বলেন যে, ‘বিয়ে হয় দুটি মানুষের মধ্যে। কিন্তু তুমি আর আমি তো একজনই। আমরা এক আত্মা এক প্রাণ৷ তাহলে কীভাবে এই বিয়ে সম্ভব?

রাধাকে বলা কৃষ্ণের এই কথাই প্রমাণ করে প্রেম, ভালোবাসার মধ্যে কোনও বাধা, কোনও সামাজিক নিয়ম, ধর্ম-বর্ণ কিছুই আসে না। যেখানে বিয়ে হল সমাজের আয়োজন করা এক অনুষ্ঠান। যেখানে স্বামী এবং স্ত্রী শব্দদুটি আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। রাধা-কৃষ্ণের প্রেম এসব কিছুর উর্ধ্বে ছিল। এই দুটি নাম বহু শতাব্দী পরও প্রেমের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।