রাতে মন্দিরের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি-ভলান্টিয়ার উধাও হওয়া চলবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

রাতে মন্দিরের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি-ভলান্টিয়ার উধাও হওয়া চলবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দি-সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ অক্টোবর) রমনা কালী মন্দির পরিদর্শন শেষে এমন নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মন্দির ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। মন্দির কমিটির নিজেদের পক্ষ থেকেও সজাগ থাকতে হবে। গভীর রাতে ভলান্টিয়ার উধাও হয়ে যাবে- এমন হওয়া চলবে না।’

এ সময় নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে ৮ দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপে ও প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কোনো বাধা ছাড়াই সবাই দুর্গোৎসবে মেতে উঠতে পারবেন- এমন আশা জানিয়ে তিনি আরও বলেন, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নিরাপদে আপনারা দুর্গাপূজা উদযাপন করবেন। আগে যারা নাশকতা করেছে তাদেরও বিচারের সম্মুখীন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।