রাণীশংকৈল আলী আকবর এমপি ক্রীড়া একাডেমির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বুধবার বিকালে আলী আকবর এমপি ক্রীড়া একাডেমীর আয়োজনে এক মাস ব্যাপী ফুটবলের উপর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে একাডেমীর সভাপতি এখলাসুর রহমান লিটন’র সভাপতিত্বে ৩০১ সংরক্ষিত সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দিন, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ সইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন একাডেমীর সাধারণ সম্পাদক প্রশান্ত বসাক। প্রশিক্ষণরত ৩০ খেলোয়াড়ের মাঝে একাডেমীর সনদ প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।