বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী |

রাণীশংকৈলে ভাই ভাই মৎস্য খামার পরিদর্শন করলেন ডিএনপিডি

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ২৫ শে এপ্রিল মেরিন ফিশারিজ’র ডেপুটি ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর মোঃ ফিরোজ আহম্মেদ “ ভাই ভাই মৎস্য খামার” পরিদর্শন করলেন । এ সময় তিনি ফার্মের অবকাঠামো, আয় ব্যায়ের হিসাব নিকাশ সহ বিভিন্ন দিক নজরে আনেন। খামার পরিদর্শন শেষে তিনি খামারীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

ভাই ভাই মৎস্য খামার মালিক আলহাজ মোঃ এজেড সুলতান আলী বলেন, আমি মন্ত্রণালয়ে চাকুরী করার সময় থাইল্যান্ড সফরে গিয়ে দেখলাম অবসর প্রাপ্ত কর্মচারীরা কেউ মৎস্য খামার, কেউবা গরু পালন খামার সহ বিভিন্ন প্রকল্প গড়ে তুলেছেন।

তাই দেখে চাকুরী শেষে আমি ১১ একর জমির উপর মৎস্য খামার গড়ে তুলেছি। খামারে ছোট বড় ১১ পুকুর রয়েছে। পুকুরগুলোতে পর্যায়ক্রমে কার্প জাতীয় মিশ্র মাছ চাষ, পাপদা, পাংগাস, আয়কর, রুই, কাতলা, সিং, ট্যাংরা, গুলসা, মাগুর, সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। যাতে করে জংলি মাছের ঘাটতি পুরণ হয়।

পাশাপাশি গরুর খামারের প্রক্রিয়া অব্যাহত আছে। পুকুর পাড়ে ডানা মেলে দাঁড়িয়ে আছে আম, লিচু, পেয়ারা, আমলকি, কাঠবাদাম, জামরুল, বহেরা, গোলাপ জাম বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ মোঃ নিয়াজউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, সহ-কারী মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, সংবাদকর্মী মোঃ সেতাউর রহমান, খামার মালিক আলহাজ মোঃ এজেড সুলতান আহম্মেদ প্রমুখ।

 

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।