× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

রাণীশংকৈলে দৈনিক ভোরের কাগজের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ  ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে গত ১৫ ফেব্রুয়ারী ভোরের কাগজের রজতজয়ন্তীর ২৫ বছর পূর্তি উৎসব পৌর শহরে র‌্যালী শেষে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনূষ্ঠিত হয়।

২৫ বছর পূর্তি আলোচনা সভায় প্রেস ক্লাব আহবায়ক বিজয় রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, সংবাদপত্র সমাজের প্রতিচ্ছবি, আমরা চাই সংবাদপত্রে আমাদের দৈনন্দিন জীবনের সব ছবি উঠে আসবে। তিনি আর ও বলেন সাংবাদিকরাও মানুষ অন্য মানুষের সাথে যেন তাদের বন্ধুত্ব রেখে সাহসী সাংবাদিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে।

অনূষ্ঠানে বিশেষ অতিথি অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, শিক্ষকদের চেয়ে সাংবাদিকরা অনেক বেশি দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনূষ্ঠানে ভোরের কাগজ প্রতিনিধি মোবারক আলীর সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, বিএনপি সম্পাদক আতাউর রহমান, আ’লীগ যুগ্ন সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান বাকি, সিনিয়র সাংবাদিক নূরুল হক, ভোরের কাগজের পাঠক প্রভাষক রেজাউল ইসলাম বাবু প্রমুখ।

উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কৃষকলীগ সভাপতি মোশারফ হোসেন বুলু , স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মিরা।

 


এ ক্যটাগরির আরো খবর..