রাণীশংকৈলে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাও জেলা পরিষদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে রাণীশংকৈল উপজেলায় ৩টি ভোট কেন্দ্রে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলার রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৪২, কাতিহার উচ্চ বিদ্যালয়ে ৫১ ও ধর্মগড় কাউন্সিল দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ৫২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেণ। তিনটি ভোট কেন্দ্রে মোট ১০ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

নির্বাচন শেষে ভোট গননায় কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এখলাসুর রহমান লিটন নলকুপ প্রতিকে ৩৩ ভোট প্রতিদ্বন্দি রফিউল ইসলাম ৭ ভোট, কাতিহার উচ্চ বিদ্যালয় মাঠে আঃ কাদের চেয়ারম্যান হাতি প্রতিকে ২৬ ভোট প্রতিদ্বন্দি শরৎ চন্দ্র নলকুপ প্রতিকে ২৫ এবং কাউন্সিল দাখিল মাদ্রাসায় আবুল কাশেম নলকুপ ৩১ প্রতিদ্বন্দি হবিবর রহমান তালা প্রতিকে ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। উপজেলার সকল ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।