মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারের  শান্তিপূর্ণভাবে ও উৎসবমূখর পরিবেশে জেলা পরিষদের নির্বাচনে সম্পন্ন হয়েছে।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী ৫৩ ভোট বেশি পেয়ে মোঃ আজিজুর রহমান জয়লাভ করেন।

সকাল ৯ টা থেকে শুরু হওয়া  দুপুর ২ পর্যন্ত চলে ভোট গ্রহন।  সর্বশেষ বেসরকারি  ভাবে আসা তথ্য মতে, চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের আজিজুর রহমান (চশমা) প্রতীক নিয়ে ৩৪২ এবং নিকটতম প্রতিদদ্বি প্রার্থী এমএম শাহিন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯ ভোট, এম এম রহিম শহীদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছন ২শ ৫৩ টি ভোট, সাহাবুদ্দিন সাবুল (প্রজাপতী) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ টি ভোট,জেলার সিনিয়র সংবাদিক বকসি ইকবাল আহমদ (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ টি ভোট ও যুক্তরাষ্ট্র প্রবাসী সুহেল আহমদ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ২ টি ভোট।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট ভোটার ৯৫৬ জন তাদের ভোট অধিকার প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।