রাণীশংকৈলে এমকেপির সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় অনুষ্ঠিত

রাণীশংকৈল ( ঠাকুরগাও ) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মানব কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারীর সাথে ১৫ই সেপ্টেম্বর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিএসও সভাপতি মোঃ সেতাউর রহমানের সভাপতিত্বে উপজেলা পঃপঃ কর্মকর্তা মোঃ শামীম আহম্মেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় এমকেপির প্রকল্প সমন্বয়কারী রাশেদুল আলম লিটন, এডভোকেসি ইনফরমেশন অফিসার রওশন আরা রোজি, মাঠ সমন্বয়কারী মুঞ্জুরুল তারিখ, ফিল্ড কো-অর্ডিনেটর শিরিন সুলতানা, ফিল্ড কো-অডিনেটর মনিরুজ্জামান পাইলট ও উপজেলা সিএসও সদস্য গণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের উপর বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।