× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর ঘোষণার দাবি

admin
হালনাগাদ: শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তরের দাবীতে আজ সকালে প্রেসক্লাব, যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই মানব বন্ধনে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শৈলেন সাহা, সাধারণ সম্পাদক লেফট্যান্ট কর্ণেল (অবঃ)ইকবাল, জেলা কমিটির আহবায়ক এডঃ এনামুল হকের সভাপতিত্বে স্থানিয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কবি ফখরে আলম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এডঃ মাহমুদ হাসান বুলু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, আওয়ামী লীগ নেতা মুবাশ্বর হোসেন বাবু, বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি শ্যামল শর্মা, ছাত্র লীগ নেতা নাহিদ।

এছাড়া ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের নেতৃবৃন্দ এ মানব বন্ধন ও সাংবাদিক সম্মেলনে যোগ দেন। বক্তারা যশোরকে বিভাগ ঘোষনা কেন করা হচ্ছে না তা জানতে চেয়ে প্রধান মন্ত্রীর কাছে প্রশ্ন করেন।

পদ্মার এপারে আন্তর্জাতিক বিমান বন্দর যশোরে স্থাপিত না হলে ২১ জেলার মানুষের যোগাযোগের কষ্ট থেকে যাবে। এ জন্য অবিলম্বে বিমন বন্দরে আন্তর্জাতিক করতে হবে। যশোরের মানুষকে সরকার কেন বার বার বঞ্চিত করবে। যশোরবাসীকে সুদৃঢ় ঐক্য গড়ে তুলে দাবী আদায় করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..