× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

রাণীনগরে ৪৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩ টি অতি গুরুত্বপূর্ণ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলায় মোট ৪৯ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ২৩ টি ভোট কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহিৃত করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

রাণীনগর উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৯টি ভোট কেন্দ্রের তালিকা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। রাণীনগর উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৪০৮ জন। পুরুষ ভোটার ৭২ হাজার ১৪৯ জন, মহিলা ভোটার ৭২ হাজার ২৫৯ জন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, থানা সদর থেকে কেন্দ্রের দুরত্ব, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, পূর্বের রেকর্ড অনুযায়ী বিভিন্ন গোয়েন্দা শাখার ও থানা পুলিশের তথ্যনুসন্ধানে ৪৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, রাণীনগর সদর ইউনিয়নে রাণীনগর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় সিম্বা, দাউদপুর বেলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ও পুরাতন ভবন)। কাশিমপুর ইউনিয়নে ত্রিমোহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। গোনা ইউনিয়নে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়, বিজয়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

পারইল ইউনিয়নে বিশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা। বড়গাছা ইউনিয়নে গহেলাপুর এনএম উচ্চ বিদ্যালয়, বড়গাছা ইউপি ভবন, লক্ষীকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। কালীগ্রাম ইউনিয়নে রাতোয়াল বিশ্ব কবী রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, করজগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়। একডালা ইউনিয়নে গুয়াতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সঞ্জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। মিরাট ইউনিয়নে মিরাট উচ্চ বিদ্যালয়, কিসমতহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং আতাইকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

ওসি সিদ্দিকুর রহমান আরো জানান, এসব কেন্দ্রে গ্রহনযোগ্য, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যেন ভোট দিতে পারেন সে জন্য কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।#


এ ক্যটাগরির আরো খবর..