রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তাস জুয়া খেলার অপরাধে ২ জন জুয়ারিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন এ অর্থদন্ড প্রদান করেন।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার কামতা গ্রামের মিজানুর রহমানের ছেলে নুরুজ্জামান (৪০) ও আব্দুর রহমানের ছেলে এবাদুল হক (৪০)। তাদের ২ জনকে ২শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
রাণীনগর থানার এসআই আব্দুল মমিন জানান, মঙ্গলবার সকালে বিশেষ অভিযানে উপজেলার বগারবাড়ি বাজার এলাকায় তাসের জুয়ার বোর্ড থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের ২ জনকে ২শ টাকা করে অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়।




