× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

রাণীনগরে বিধবা ধর্ষণের চেষ্টাকালে ধর্ষণকারীকে আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক বিধবা (৩৬) মহিলাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দিনগত রাত অনুমানিক আড়াই টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার স্থানীয় জনতা অভিযুক্ত ধর্ষনের চেষ্টাকারী আনোয়ার হোসেন (৪৫) কে আতাইকুলা ধানের মাঠ থেকে ধাওয়া করে ধরে দুপুরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ধর্ষনের চেষ্টাকারীকে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত অনুমানিক আড়াই টার দিকে উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামের মফিজের ছেলে আনোয়ার হোসেন (৪৫) একই গ্রামের একই পাড়ার এক বিধবা মহিলার ঘরের ভিতরে প্রবেশ করে বিধবা মহিলাকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় ওই বিধবা মহিলা ও তার ছেলে ধর্ষনের চেষ্টাকরী আনোয়ার হোসেনকে আটকে রাখে। এর পর অভিযুক্ত ধর্ষনের চেষ্টাকারীর বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ওই মহিলার বাড়ির লোকজনকে মারপিট করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতা ওই ধর্ষনের চেষ্টাকারীকে ধাওয়া করে আটক করে দুপুরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই বিধবা মহিলা বাদি হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় স্থানীয় জনতা ধর্ষনের চেষ্টাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই বিধবা মহিলা তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষনের চেষ্টাকারীকে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..