রাণীনগরে নিখোঁজের দুইদিন পর খাল থেকে টিউবয়েল মিস্ত্রির লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিখোঁজের দুইদিন পর খাল থেকে সাইফুল আকন্দ (৪২) নামে এক টিউবয়েল মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বাঁশবাড়িয়ার পৌতাপাড়া মুক্তিযোদ্ধা সেতুর পাশে খাল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল উপজেলার রড়গাছা ইউনিয়নের বাঁশবাড়িয়ার পৌতাপাড়া গ্রামের মৃত এলাহী আকন্দের ছেলে।

জানা গেছে, সাইফুল আকন্দ মঙ্গলবার বিকেলে বাড়ী থেকে স্থানীয় তিলাবধুরী বাজারে যায়। এর পর রাতে আর বাড়ীতে ফিরে আসেনি। এর পর বাড়ীর লোকজন অনেক খোঁজা খুজি করে কোথাও তার সন্ধান পায়নি। হঠাৎ করেই খালের পারে তার স্যান্ডেল পরে থাকতে দেখে খালের পানিতে খুঁজতে থাকে। এক পর্যায়ে পানির মধ্যে তার লাশের সন্ধান পায়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, দুইদিন আগে নিখোঁজ হয়েছিলো সাইফুল। একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তার মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠনো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।