× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

রাণীনগরে অতিদরিদ্রদের কর্মসূচি কাজের উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Naogaon-Raninagar-Pic-1-07-04-2021.jpg

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের ত্রাণের ব্রিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন দক্ষিণ রাজাপুর গ্রামের ত্রাণের ব্রিজ হইতে ডিপ পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য অতিদরিদ্র ১০৫ জন কর্মসূচির কাজে যোগদেন। এছাড়া উপজেলার আটটি ইউনিয়নে পর্যায়ক্রমে ৯৭৩ জন এ কর্মসূচির কাজ করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান, স্থানীয় মহিলা মেম্বার রুমা বেগম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..