× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজৈরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূ এসিড সন্ত্রাসের শিকার

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

মোঃফরহাদ শেখ, রাজৈর প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে গৃহবধূ শিলা মল্লিক (৩২) এসিড সন্ত্রাসের শিকার হয়েছে ।

আহত অবস্থায় শিলা মল্লিককে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ডাঃ হানিফ জানায়, শিলা মন্ডলের বা-হাতের কনুর উপরে এসিডে কিছু অংশ পুড়ে গেছে।

এসিডের শিকার শিলা মল্লিক জানায়, জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে আমার দেবর প্রনব, ধন্য, উত্তম ও তাদের স্ত্রীরা মঙ্গলবার রাত পোনে ১২টায় আমি পিঠা বানানোর সময় আমাকে সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় ।

অভিযুক্ত দেবর প্রনব জানায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মাদারীপুর জজকোর্টে একটি মামলা আছে । সেই মামলা ঠেকানোর জন্য সে এসিড শিকারের নাটক করছে এবং সে নিজের গায়ে এসিড দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে । এলাকাবাসী জানায়, এসিড নিক্ষেপ ঘটনাটি রহস্যজনক । ইতিপূর্বেও শিলা মল্লিক প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এসিড নিক্ষেপের মামলা সাজিয়েছিল। রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..