রাজিয়া সামাদের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সচিবের শোক

ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর) :  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের প্রথম প্রতিরক্ষা সচিব মরহুম আবদুস সামাদ-এর স্ত্রী রাজিয়া সামাদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব এস এম আরিফ-উর-রহমান।

          আজ পৃথক শোক বার্তায় মন্ত্রী ও সচিব মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

          উল্লেখ্য, রাজিয়া সামাদ ১৩ নভেম্বর ২০১৯ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্তেকাল করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।