× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

রাজার কুকুর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: রাজার বিকৃত ছবিতে লাইক দেওয়ায় থাইল্যান্ডের এক কারখানা শ্রমিককে গত সপ্তাহে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত ওই তরুণের বিরুদ্ধে এখন রাজা ভূমিবলের কুকুরকে বিদ্রূপ করার অভিযোগ আনা হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ডের আইনে রাজা ভূমিবল আদুলাদেজ ও রানি এবং তাদের উত্তরাধিকারী বা রাজপ্রতিনিধির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলে প্রতিটি অপরাধের জন্য পৃথকভাবে ১৫ বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে।

এক মিত্রের কাছ থেকে তংদায়েং নামের কুকুরটি উপহার পেয়েছিলেন রাজা। আনুগত্যে মুগ্ধ হয়ে ২০০২ সালে তিনি কুকুরটিকে নিয়ে একটি ইলাস্ট্রেটেড বই লিখেছিলেন। এমনকি কুকুরটি নিয়ে চলতি বছর কুন তংদায়েং : দ্য ইন্সপাইরেশন নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে।

গত ২ ডিসেম্বর রাজার বিকৃত একটি ছবিতে লাইক দিয়েছিলেন ২৭ বছর বয়সী থানাকর্ন সিরিপাইবোন । সে অটো-পার্টস কারখানায় কাজ করতো। গ্রেপ্তারের পর রাষ্ট্রদ্রোহ, রাজ পরিবারকে অবমাননা ও কম্পিউটারের মাধ্যমে অপরাধ করার অভিযোগ আনা হয়েছিল থানাকর্নের বিরুদ্ধে। সামরিক আদালত এবার তার বিরুদ্ধে রাজকীয় কুকুর তংদায়েং সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্যের অভিযোগও এনেছে।

থানাকর্নের আইনজীবী আনন নুম্পা জানান, রাজকীয় কুকুরের বিরুদ্ধে বিদ্রুপাত্মক মন্তব্যের যে অভিযোগ আনা হয়েছে, সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

তিনি বলেন, ‘আমি কখনো কল্পনাই করিনি তারা আইনটি রাজকীয় কুকুরের ক্ষেত্রেও প্রয়োগ করবে। এটা একটা ফালতু বিষয়।’


এ ক্যটাগরির আরো খবর..