রাজারহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

রমেশ চন্দ্র সরকার রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ  রাজারহাট উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  রাজারহাট ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয়জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম  জেলা সভাপতি তাসভীর-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুর রহমানের  সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ন সাধারণ  সম্পাদক আলহাজ্ব সোহেল  হোসনাইন কায়কোবাদ প্রমূখ।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন সভাপতি পদে মোঃ  আনিছুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে এ্যাড: মোঃ শফিকুল ইসলাম, ১নং যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুস সামাদ সরকার ধনী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম ব্যাপারী। সাধারণ সম্পাদক পদে মোঃ  সহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুন:নির্বাচিত  হন। শেষে নবনির্বাচিত সদস্যদের স্বেচ্ছাসেবক দলের   পক্ষ থেকে অভিনন্দন জানান হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।