× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাটে সাংবাদিকের ওপর হামলায় থানায় অভিযোগ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
lalmanirhat

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির কাশেম বাজার এলাকায় এক সাংবাদিককে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে মারধর করার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১৬ অক্টোবর ২০২৩ ইং সন্ধ্যায় সাংবাদিক ইব্রাহিম আলম সবুজ নিজেই বাদী হয়ে ৫ জনকে আসামী করে  রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলা ঘড়িয়ালডাঙ্গা ইউপির ভীমশর্মা জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনায় “নেশার টাকা সংগ্রহে মসজিদের টাকা চুরি শিরোনামে সমাজিক যোগাযোগের মাধ্যমে একটি সংবাদ প্রকাশ করায় রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ভোরের দর্পন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি  ইব্রাহিম আলম সবুজকে গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টায় মাদক আসক্ত আল আমিন নামে এক যুবক মুঠোফোনের মাধ্যমে ডেকে নিয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউপির কাশেম বাজারের সোহাগ আলীর টি স্টোলে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে অশ্লীল ভাষায় গালি-গালাজ   করেন। এতে সাংবাদিক প্রতিবাদ করলে আল আমিনগংরা তাকে মারধর করেন এবং ২০ হাজার টাকা চাঁদা দাবী করে না দিলে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক ইব্রাহিম আলম সবুজ বাদী হয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউপির মুশরুৎ নাখেন্দা এলাকার উমর আলীর ছেলে মোঃ আল-আমিন (৪৫) কে প্রধান আসামী করে সূর্য মিয়ার আরিফ (৩৪), মনসের আলীর ছেলে আতিকুল ইসলাম (৩৮), মোকছেদ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন (৪২) ও মৃত মতিয়ার রহমানের ছেলে আমিনুল ইসলাম (৪০) কে আসামী করে রাজারহাট থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ-হিল জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..