× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

রাজারহাটে শুভসংঘের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে রোববার কালেরকণ্ঠ শুভসংঘের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ আবুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় কলেজের প্রভাষক মধুসূদন রায় ও নিমাই চন্দ্র রায়, কালেরকণ্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, রাজারহাট উপজেলা শুভসংঘের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো: আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রতন বক্তব্য রাখেন। পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পরস্কার বিতরণ করা হয়।

সবশেষে জীবন কুমার সরকারকে সভাপতি ও আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে শুভসংঘের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..