× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

রাজশাহী যুবককে কুপিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

রাজশাহীর বাঘায় ইব্রাহিম (৩০) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনাটি বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার চরাঞ্চল এলাকার চৌমাদিয়া বাজারে ঘটেছে।

স্থানীয়দের বরাত দিয়ে বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল বারী জানান, বুধবার রাতে চরাঞ্চলের চৌমাদিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন ইব্রাহিম ও মোশারফ। এসময় রশিদ ও জিয়ার গ্রুপের লোকজন অতর্কিত তাদের ওপর হামলা চালায়। ইব্রাহিমকে গুলিবর্ষণের পরে কোপানো হয়। আর মোশাররফকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত ইব্রাহিম ওই এলাকার হাজি দেওয়ানের ছেলে। এছাড়া যিনি অপহৃত হয়েছেন তার নাম মোশাররফ হোসেন (২৮)।

ওসি জানান, স্থানীয়রা ইব্রাহিমের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অভিযান শুরু করেছে।

স্থানীয়রা জানান, রশিদ ও জিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা চরাঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য এলাকায় আতঙ্ক ছড়ায়। যেকোনো কারণেই হোক পূর্ব শত্রুতার জের ধরে ইব্রাহিমকে খুন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..