× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে স্কুলও পাস করেননি ২৩৮ প্রার্থী

admin
হালনাগাদ: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  রাজশাহী, বরিশাল, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫৪৮ প্রার্থীর মধ্যে ২৩৮ প্রার্থী মাধ্যমিক পরীক্ষাও (এসএসসি) পাস করেননি। এরমধ্যে রাজশাহীর ২১৭ জন প্রার্থীর মধ্যে ৯০জন, বরিশালের ১৩৬ প্রার্থীর মধ্যে ৫০জন, সিলেটের ১৯৫ প্রার্থীর মধ্যে ৯৮জন এসএসসি পাস নন।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এসএসসি পাস নন ৬৫জন ওয়ার্ড কাউন্সিলর, ২৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থী।  বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এসএসসি পাস নন ১জন মেয়র, ৩৩জন ওয়ার্ড কাউন্সিলর, ১৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এসএসসি পাস নন ২জন মেয়র, ৬০জন ওয়ার্ড কাউন্সিলর, ৩৬জন মহিলা কাউন্সিলর প্রার্থী।রাজশাহী সিটিতে প্রার্থীদের মধ্যে এসএসসি পাস করেছেন ২৫জন। যার মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ১৯জন, মহিলা কাউন্সিলর ৬ জন। প্রার্থীদের মধ্যে এইচএসসি পাস করেছেন ৪৪ জন। যার মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ৩৪ জন, মহিলা কাউন্সিলর ১০ জন।  স্নাতক পাস করেছেন ৩৩ জন। যার মধ্যে ৩ জন মেয়র, ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর, ৩ জন মহিলা কাউন্সিলর।  স্নাতকোত্তর পাস করেছেন ২২ জন।  যার মধ্যে দুইজন মেয়র, ১৩ জন ওয়ার্ড কাউন্সিলর, ৭ জন মহিলা কাউন্সিলর। এছাড়া শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেনি ৩ জন। যার মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ২ জন, মহিলা কাউন্সিলর ১ জন।

বরিশাল সিটিতে প্রার্থীদের মধ্যে এসএসসি পাস করেছেন ২৭ জন। যার মধ্যে ১ জন মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ১৭ জন, মহিলা কাউন্সিলর ৯ জন। প্রার্থীদের মধ্যে এইচএসসি পাস করেছেন ২২ জন। যার মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ২০ জন, মহিলা কাউন্সিলর ২ জন। স্নাতক পাস করেছেন ২৩ জন। যার মধ্যে ৪ জন মেয়র, ১৪ জন ওয়ার্ড কাউন্সিলর, ৫ জন মহিলা কাউন্সিলর। স্নাতকোত্তর পাস করেছেন ১৩ জন। যার মধ্যে এক জন মেয়র, ৯ জন ওয়ার্ড কাউন্সিলর, ৩ জন মহিলা কাউন্সিলর। এছাড়া শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি ১ জন।

সিলেট সিটিতে প্রার্থীদের মধ্যে এসএসসি পাস করেছেন ৯৮ জন। যার মধ্যে মেয়র ১ জন, ওয়ার্ড কাউন্সিলর ২২ জন, মহিলা কাউন্সিলর ৫ জন। প্রার্থীদের মধ্যে এইচএসসি পাশ করেছেন ২৪ জন। যার মধ্যে ১ জন মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ১৭ জন, মহিলা কাউন্সিলর ৬ জন। স্নাতক পাশ করেছেন ৮৬ জন। যার মধ্যে ২ জন মেয়র, ২০ জন ওয়ার্ড কাউন্সিলর, ৮ জন মহিলা কাউন্সিলর। স্নাতকোত্তর পাস করেছেন ৪৭ জন। যার মধ্যে ১ জন মেয়র, ৭ জন ওয়ার্ড কাউন্সিলর, ৪ জন মহিলা কাউন্সিলর। এছাড়া শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেনি ৩ জন। যার মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ১ জন, মহিলা কাউন্সিলর ২ জন।

রাজশাহীতে ৫ জন মেয়রের মধ্যে ২ জনের স্নাতকোত্তর এবং ৩ জন স্নাতক। যার মধ্যে আওয়ামী প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বি এ অর্নাস, এলএলবি এবং বিএনপি প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এমএসএসি, এলএলবি।

বরিশালে ৭ জন মেয়রের মধ্যে ১ জনের স্নাতকোত্তর, ৪ জন স্নাতক, ১ জন এসএসসি, ১ জন এসএসসির নিচে। যার মধ্যে আওয়ামী প্রার্থী সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহ শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে, বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান সরওয়ার এলএলবি।

সিলেটে ৭ জন মেয়রের মধ্যে ১ জনের স্নাতকোত্তর এবং ২ জন স্নাতক, ১ জন এইচএসসি, ১ জন এসএসসি, ২ জন এসএসসির নিচে।

যার মধ্যে আওয়ামী প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান এইচএসসি এবং বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।

আগামী ৩০ জুলাই এই তিন সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এছাড়া বরিশালে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন, সিলেটে ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..