× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

রাজপথের আন্দোলন সংগ্রামে অগ্রণীরা মনোনয়ন পাবেন

admin
হালনাগাদ: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

রাজপথের আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন মনোনয়নে তারা অগ্রাধিকার পাবেন। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তেমনি অর্ধেক ভোটারও নারী। ৩০ ডিসেম্বরের নির্বাচনে তরুণী ও নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য জনগণের খেদমত করার জন্য তাদেরও আকাঙ্ক্ষা থাকে। তারাও সংসদে যেতে চায়। এ কারণে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য অনেকে আগ্রহী। ফলে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচনকে সামনে রেখে কাজ করেছেন। তারা সারাদেশে ভালো ভূমিকা রেখেছেন। সে জন্য তাদেরও মূল্যায়ন করতে হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী আসনে আমরা যাদের সিলেক্ট করব, নির্বাচিত সংসদ সদস্যরা তাদের ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের পাওয়া আসনের সংখ্যানুপাতে আমরা প্রার্থী সিলেক্ট করব। আমাদের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যারা বোর্ডের সদস্য তারা প্রার্থী সিলেক্ট করবেন।


এ ক্যটাগরির আরো খবর..