প্রয়াত হলেন মুকুল রায়। নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বযস হয়েছিল ৭১ বছর (১৯৫৪–২০২৬)।
মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু। মুকুল রায়ের মত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে কোমায় থেকে অবশেষে ২২ ফেব্রুয়ারি দিবাগত রবিবার রাতে অ্যাপোলো হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
স্বাস্থ্যের কারণে বহুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন । কিন্তু আলোচনায় ছিলেন সব সময়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার। ‘শেষ যুদ্ধ জিততে পারলেন না, অনেক কষ্ট পাচ্ছিলেন’, প্রতিক্রিয়া ছেলে শুভ্রাংশু রায়ের। পরিবার সূত্রে খবর, অ্যাপোলো হাসপাতাল থেকে মুকুল রায়ের মৃতদেহ নিয়ে আসা হবে তাঁর কাঁচড়াপাড়ার বাড়িতে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একদা সহযোদ্ধা পার্থ ভৌমিক। বলেছেন, একই দলে থেকে কাজ করেছেন, রাজনীতি করেছেন বিরোধী নেতা হিসেবেও, মুকুল-প্রয়াণে তিনি শোকাহত। হাসপাতালের বাইরে ভিড় করতে শুরু করেছেন অসংখ্য মুকুল অনুরাগী।