× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

রাজনীতিবিদদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে সততা

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৮-১৬)ঃ  বিভিন্ন প্রতিকুলতা মোকাবেলা করে মেহেরপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছি। একটি আদর্শকে ধারণ করে রাজনীতি করছি। কারো কাছে কোন চাঁদা নিই না, আমার কোন সদস্যকে চাঁদাবাজি করতে দিই না। রাজনীতিবিদদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে সততা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা মটর শ্রমকি ইউনিয়ন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। শ্রমকিদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রমিকদের সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। অনেক সময় ছেলেমেয়ের লেখা-পড়া, সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। এ কারণে অকালে প্রাণ দিতে হয় অনেককে। এজন্য শ্রমিকদের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ থেকে কল্যাণ ট্রাস্ট গঠন করা প্রয়োজন। যে স্থানে আছেন সেটি দুইতলা করে উপরে একটি একটি অডিটরিয়াম তৈরী করতে পারলে একটি আয়ের পথ তৈরি হবে। এজন্য তিনি সব ধরনের সহযোগীতা করবেন বলে তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহাবুব এলাহী, আব্দুর রহমান হোঙ্গল, এরশাদ আলী, কার্যকারী সভাপতি আফছারুল ইসলাম, প্রচার সম্পাদক সেন্টু শেখ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, লাইন সম্পাদক সেরেগুল, কার্যকারী সদস্য নুর ইসলাম, আন্নাস আলী, আনারুল ইসলাম, ইয়ারুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..