রাজনীতিতে পরিত্যক্ত নেতাদের জোট হচ্ছে জাতীয় ঐক্য প্রক্রিয়া

ড. কামাল হোসেন আর বি. চৌধুরী বিএনপি- জামাতের হয়ে হায়ারে খেলতে নেমেছে। জাতীয় ঐক্য প্রক্রিয়া রাজনীতিতে পরিত্যক্ত নেতাদের জোট। এ জোট জনগণ প্রত্যাখ্যান করবে। বললেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার সকালে রাজধানীতে এক আলোচনায় এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, মুমূর্ষু বিএনপিকে রক্ষা করতে এই ঐক্যজোট গঠিত হয়েছে। বিএনপির এতই করুণ অবস্থা যে, তাদের নেতা ভাড়া করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ড. কামাল ঐক্যজোটের নামে জঙ্গী-জামাত রাজাকারদের দ্বায়িত্ব গ্রহণ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।