রাজধানী থেকে ৩ জঙ্গি আটক

স্টাফ রিপোর্টার: জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্ঠতার অভিযোগে গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে তিনজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রায় নিয়মিতভাবেই রাজধানীতে জঙ্গি সন্দেহে তিন-চারজন করে আটক হচ্ছেন।

খুদে বার্তায় জানানো হয়, রাজধানীর উত্তরা থেকে গতকাল রাতে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে আটক করে ডিবি দক্ষিণ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও একটি মোবাইল ফোনের নেটওয়ার্ক জ্যামার জব্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।