× Banner
সর্বশেষ
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

ডেস্ক

রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
ঢাকায় ঝড়ো হাওয়া

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। টানা মৃদু তাপপ্রবাহের পর অবশেষে রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। চমকাচ্ছে আকাশও। আগামীকাল রোববার সন্ধ্যা ৬ টার মধ্যে দেশের পাঁচ বিভাগে হতে পারে ঝড়বৃষ্টি। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এমন তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এ সময়ে এসব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্য জেলাগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত সারাদেশে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..