× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানীতে যুবক খুন

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

স্টাফ রিপোরটারঃ রাজধানীর জুরাইনে সজিব (২০) নামে এক যুবক খুন হয়েছে। গতকাল বিকেলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

জানা গেছে, সজিবের গ্রামের বাড়ি চাঁদপুর শাহারাস্তিতে। জুরাইন কমিশনার রোডের চেয়ারম্যান বাড়িসংলগ্ন এলাকায় ফুফার বাড়িত বাস করত। নিহতের ফুফা মনিরুজ্জামান জানান, সজিব শ্যামপুরের ঢাকা ম্যাচ এলাকায় আল মদিনা ডাইং নামে একটি কারখানায় কাজ করছিল। যুবকের লাশ পাওয়া গেছে শুনে সন্ধ্যায় থানায় গিলে লাশ শনাক্ত করেন তারা। তবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, কমিশনার রোডের একটি গলি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরিরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া পেটের নাড়িভুঁড়ি বের করা ছিল। তিনি বলেন, হত্যার প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..