বিশেষ প্রতিবেদনঃ রাজধানীর দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকার টিনসেড বাড়িতে শিশু মেয়ে শামীমা (৫) ও ছেলে আব্দুল্লাহকে (৩) হত্যার পর মা আনিকা (২০) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দারুস সালাম থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুকুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই শিশু সন্তানকে হত্যার পর মা নিজেই আত্মহত্যা করেছেন। তিনি জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে।
দারুস সালাম জোনের সহাকারী পুলিশ কমিশনার (এসি) মামুনুর রশিদ জানান, মা তার গর্ভজাত দুই শিশুকে বটি দিয়ে জবাই করে হত্যা নিজেই আত্মহত্যা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে এখনও দুই শিশু ও তাদের মার মরদেহ রয়েছে। তিন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।