× Banner
সর্বশেষ
কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল

রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল চা দোকানির

admin
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর রামপুরা বনশ্রীতে ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামের এক চা দোকানদার নিহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতেই নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা হারুণ জানান, বনশ্রী ফরাজী হাসপাতালের পাশে তাঁর মামার একটি চায়ের দোকান আছে। রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় ফরাজী হাসপাতালের সামনেই একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নজরুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদরে। তিনি রামপুরা বনশ্রী এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত নজরুল ইসলামকে ঢামেক মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..