নিজস্ব প্রতিনিধিঃ কাপ্তাইয়ে রাইখালী ফেরিঘাটে গতকাল চোরের চালান ৮টি বুদ্ধ মুর্তি উদ্ধার করেন রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামূল হক।
এই বুদ্ধ মুর্তিগুলোকে পুরানো কম্বল ও পেপার মুরিয়ে চালান করা হচ্ছে। রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হক এমন তথ্য জানতে পেরে দ্রুত ফেরিঘাটে গিয়ে এই ৮টি বুদ্ধ মুর্তিকে উদ্ধার করে নিয়ে আসে। চোরাচারিরা এসময় মুর্তিগুলো রেখে পালিয়ে যায়।
পরে বুদ্ধ মুর্তিগুলো রাইখালী ইউনিয়ন পরিষদ নিয়ে এসে রাখা হয়। মোঃ এনামুল হক এই বিষয়ে জানান- বু্দ্ধ মু্র্তিগুলো কোন এক বিহার থেকে চুরি করে আনা হচ্ছিল। কোন বিহার থেকে চুরি করে আনা হয়েছে সেটি খোজ নিয়ে আবারও যত্নসহকারে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে বলে জানান।