চিলমারীতে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রমনা মডেল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলামকে নিয়ে তার স্ত্রী ও এলাকার এক যুবক বেলা ৩টা ১০ মিনিটের দিকে চিলমারী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এসময় উক্ত ইউপি সদস্যকে মৃত অবস্থায় দেখতে পায় এবং গলায় কাটা চিহ্ন লক্ষ্য করে পুলিশকে খবর দেয়। কর্তব্যরত ডাক্তার আসিফ জাহান বলেন, হাসপাতালে আনার আগে উক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার গলায় কাটা চিহ্ন থাকায় বিষয়টি রহস্যজনক বলে  মনে হওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। তবে তিনি মৃত্যুর কারণ নিশ্চিত করেননি।

এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থান পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে। উক্ত ইউপি সদস্যের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে এলাকায় চলছে নানান গুণঞ্জন। নিহত ইউপি সদস্য উপজেলার রমনা মডেল ইউনিয়নের নয়াবালাজান গ্রামের মৃত ওমির উদ্দিনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল থেকে লাশ চিলমারী মডেল থানায় নেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।