× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

রসুন খান ১২ সমস্যার সমাধান করুন

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: আপনি জানেন কী? আমাদের বেশিরভাগ শারীরিক সমস্যার সমাধান আমাদের হাতের কাছেই রয়েছে। আরো সহজ ভাষায় বলতে গেলে আমাদের ঘরেই রয়েছে।

রসুন তেমনই একটি ভেষজগুণ সমৃদ্ধ মসলা। রসুন আমাদের অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে। মসলাটির এই গুণের কথা হয়তো আমরা অনেকেই জানি না। আসুন জেনে নিই বিভিন্ন শারীরিক সমস্যায় রসুনের ব্যবহার সম্পর্কে।

কানের ব্যথা উপশম : দুইটি রসুনের কোয়া নিয়ে ছেঁচে পানিতে ভালো করে সিদ্ধ করুন। এরপর গরম পানি ঠান্ডা করে রাখুন। যখন কানে ব্যথা করবে তখন কানে এক থেকে দু ফোটা দিয়ে দিন। দেখবেন কানের ব্যথা কমে যাবে।

মাংশপেশীর ব্যথা কমাতে : কাঁচা রসুন খেলে মাংসপেশীর ব্যথা কমে যায়। এছাড়া অতিরিক্ত ব্যথা হলে রসুনের কোয়া ভালো করে ছেঁচে যেখানে ব্যথা করছে সেখানে সারা রাতের জন্য দিয়ে রাখুন। দেখবেন ব্যথা কমে যাবে।

ব্রণের দাগ দূর করতে : ব্রণের দাগ দূর করতে রসুন বেশ উপকারী। শুধু রসুনের কোয়া নিয়ে মুখে লাগাতে পারেন, আবার অনেক দিনের পুরনো ব্রণের দাগ দূর করতে রসুনের পেস্ট ব্যবহার করুন। দাগও কমে যাবে, অন্যদিকে ব্রণ থেকেও মুক্তি মিলবে।

বাতের ব্যথা কমাতে : শরীরের যেখানে বাতের ব্যথা রয়েছে সেখানে রসুন টুকরো করে কেটে ভালো করে ঘষতে থাকুন। নিয়মিত ব্যবহারে বাতের ব্যথা কমে যাবে।

উচ্চ রক্তচাপ কমাতে : উচ্চ রক্তচাপ কমাতে রসুন বেশ উপকারী। নিয়মিত কাঁচা রসুন খেতে পারেন। এছাড়া রসুনের সিরাপ তৈরি করে নিতে পারেন। রসুন কুচি করে তাতে চিনি এবং এক গ্লাস পানি দিয়ে জাল দিন। তারপর প্রতিদিন ২ টেবিল চামচ করে খেতে থাকুন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে।

ভালো ঘুমের জন্য : রাতে ভালো ঘুমের জন্য রসুন সালাদ হিসেবে খান ঘুমানোর আগে।

বদ্ধ ধমনীর জন্য : রসুন বদ্ধ ধমনীর জন্য বেশ কার্যকরী। এটি রক্ত সঞ্চালন বাড়ায়। নিয়মিত খাবারের সঙ্গে কাঁচা রসুন খেলে উপকার পাবেন। বিশেষ করে সকালের নাস্তার সাথে প্রথমেই এক অথবা দুই কোয়া রসুন খেতে পারেন।

ঠান্ডা কফ সমস্যা : রসুনের এন্টি বায়োটিক গুণ খুব সহজে ঠান্ডা ও কফ থেকে আরাম দেয়। এটি কফের ইনফেকশন থেকেও মুক্তি দেয়।

এলার্জির সমস্যা : এলার্জির সমস্যা থেকে মুক্তি পেতে মধু, লেবুর রস এবং রসুন কুচি মিশিয়ে খান।

ধূমপানের বাসনা থেকে মুক্তি : ধূমপানের বাসনা থেকে মুক্তির জন্য খালি পেটে রসুনের কোয়া খাওয়ার অভ্যাস করুন। এছাড়া লেবুর রসের সঙ্গে রসুনের কোয়া মিশিয়ে খেতে থাকুন।

দাঁত ব্যথা কমাতে : দাঁতের ব্যথা কমানোর জন্য ব্যথা হওয়া স্থানে রসুনের পেস্টের সঙ্গে লবণ মিশিয়ে লাগান। ব্যথা কমে যাবে।

চুল পড়া কমাতে : চুল পড়া কমানোর জন্য ১ চা-চামচ রসুনের পেস্ট, সামান্য রোজমেরি চা-পাতা, ১ টেবিল চামচ মধু এবং সামান্য লেবুর রস দিয়ে মাথায় দিন। গোসলের আগে দিয়ে অনেকক্ষণ রাখুন। চুল পড়া কমে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..