রসিকের রাস্তার উদ্বোধন

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর  জাহাজ কোম্পানী মোড় থেকে ১৪০ মিটারের (আরসিসি) কংক্রিক্ট রাস্তার উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার  ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু (প্রতিমন্ত্রী) জন সাধারনের  চলাচলের জন্য উম্মুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাফিজ আহম্মেদ ছুট্টু, মাহবুবার রহমান মঞ্জু, সেকেন্দার আলী,আব্দুর রাজ্জাক,আনোয়ারুল ইসলাম, মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব মোঃ রাশেদুল ইসলাম,রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রংপুর বধির সংঘের সভাপতি শরফুল করিম,রংপুর দর্জি মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ মিঠু, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী শেখ শাহিন, রাজু আহম্মেদ, অশোক বোস, মাইনুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার হারুন-আর-রশীদ উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য যে বাংলাদেশের  মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার টেকসই উন্নয়নের স্বার্থে (আরসিসি) কংক্রিক্ট রাস্তা করার অনুশাসন দিয়েছেন।মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ইতিমধ্যে রংপুর সিটি কর্পোরেশনের ১৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার কংক্রিক্ট রাস্তা নির্মান করা হয়েছে এবং চলতি অর্থবছরে ৪ কোটি টাকা ব্যয়ে  ৫ কিলোমিটারের কংক্রিক্ট রাস্তা নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।