রমজান উপলক্ষে ৫০টি পরিবারের মাঝে খাদ্য বিতরন

রমজান উপলক্ষে ৫০টি পরিবারের মাঝে খাদ্য বিতরন

আঃজলিল, বিশেষ প্রতিনিধি : দেশের চলমান কারোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে আটকে থাকা যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের মঠবাড়ী জিয়ালাপাড়া যুব সংগঠনের উদ্যোগে গরিব, দুঃখী ও কর্মহীন ২৫টি পরিবারের মধ্যে আসন্ন মাহে রমজানের খাদ্য ও ৫০টি পরিবারের মধ্যে শিশু খাদ্য সামগ্রী সহ করোনা ভাইরাসের জনসচেতনতামূলক লিফলেট ও ম্যাক্স বিতরণ করা হয়েছে।

সম্প্রতি ২০১৮ সালে এই যুব সংগঠনটি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য উপজেলার গদখালী ইউনিয়নের কৃতি সন্তান মোঃ নাজমুল হুদা এবং একই গ্রামের উদ্যমী যুবক সোলেমান খান সহ স্থানীয় ২৫জন আগ্রহী যুবকদের নিয়ে গঠন করা হয়। এই সংগঠনের অধীনে বর্তমান ও অদূর ভবিষ্যতেও দুস্থ এবং অসহায় পরিবারের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হুদা।

বিতরনের এই সময় উপস্থিত ছিলেন সোলেমান খান, শাকিল, তাইজুল, মাসুম, শিহাব, সবুজ সহ মোট ২৫জন কর্মী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।