× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ডেস্ক

রমজানে স্মার্টফোনে ধামাকা অফার নিয়ে হাজির হলো রিয়েলমি সি৩৩ ও নারজো ৫০এ প্রাইম

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০২৪
স্মার্টফোনে ধামাকা অফার

তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি রমজান মাস উপলক্ষে ব্র্যান্ডের জনপ্রিয় দুটি স্মার্টফোন- রিয়েলমি সি৩৩ ও নারজো ৫০এ প্রাইমের ওপর আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দিয়েছে।

 পবিত্র রমজান মাস চলাকালীনরিয়েলমি সি৩৩ ডিভাইসে স্মার্টফোনপ্রেমীরা পাচ্ছেন ২,৫০০ টাকার ক্যাশব্যাক অফার। অর্থ্যাৎ পূর্বের ১৬,৪৯৯ টাকা থেকে কমে স্মার্টফোনটির বর্তমান মূল্য এখন দাঁড়িয়েছে ১৩,৯৯৯ টাকায়

 একইসঙ্গেনারজো ৫০এ প্রাইম ডিভাইসে স্মার্টফোন ব্যবহারকারীরা পাচ্ছেন ৩ হাজার টাকার ক্যাশব্যাক অফার। ফলে ১৬,৯৯৯ টাকার ডিভাইসটি এখন পাচ্ছেন মাত্র ১৩,৯৯৯ টাকায়

 ব্র্যান্ডের গুণগতমাননির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের প্রতিশ্রুতির প্রতিফলন হলো রিয়েলমির অনন্য ফিচার-সমৃদ্ধ এই দুটি স্মার্টফোন

 রিয়েলমি সি৩৩ ডিভাইসটিতে রয়েছে একটি ৫০ এমপি রিয়ার ক্যামেরাযা ৩০ এফপিএস (ফ্রেমস্ পার সেকেন্ড)- এ ১০৮০ পিক্সেল ভিডিও ধারণ করতে সক্ষম। এতে আরও রয়েছে একটি ৫ এমপি সেলফি ক্যামেরাযা একই পরিমাণ এফপিএস-এ ৭২০ পিক্সেল ভিডিও ধারণ করতে পারে। এই ক্যামেরার মাধ্যমে একেবারে ক্রিস্টাল-ক্লিয়ার শট নিতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা। এছাড়াওফোনের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তির মাধ্যমে উজ্জ্বল দিনের আলোতেও সুন্দরভাবে বৈচিত্র্যময় ও স্পষ্ট ছবি তুলতে পারবেন। রিয়েলমি সি৩৩- এ রয়েছে ৫০০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারি। প্লাগ-ইনের দুশ্চিন্তা ছাড়াই এই ব্যাটারি ব্যবহারকারীকে দেয় দিনভর ফোন ব্যবহারের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার নিশ্চয়তা

অন্যদিকেনারজো ৫০এ প্রাইম ডিভাইসটিতে রয়েছে একটি ৮.১ এমএম আল্ট্রা-স্লিম১৯২.৫ গ্রাম আল্ট্রা-লাইট বডি এবং একটি কেভলার স্পিড ডিজাইন। এই দামের মধ্যে এটিই একমাত্র সবচেয়ে সরু ও হালকা ডিজাইনের ডিভাইস। তাইদেখতেও স্মার্টফোনটি যতটা আকর্ষণীয়ধরতেও ঠিক ততটাই আরামদায়ক। এছাড়াদূর থেকে স্বচ্ছ ছবি তুলতে এতে রয়েছে ৪এক্স ম্যাক্স ডিজিটাল জুম ফিচার

 শীর্ষমানের স্মার্টফোন সরবরাহের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে রিয়েলমি’র। ব্র্যান্ডটির লক্ষ্য হলো স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা সম্পর্কে ভালোভাবে বুঝে ব্র্যান্ডের পণ্য ও সেবার প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। এই লক্ষ্য পূরণে রিয়েলমি তার গ্রাহকদের জন্য ক্রমাগত উচ্চ-মানের স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে

স্মার্টফোন দুটির স্টক শেষ হওয়ার আগেই ফোনপ্রেমীরা রিয়েলমি’র ব্র্যান্ড শপে ভিজিট করতে পারেন: https://www.realme.com/bd/store-address


এ ক্যটাগরির আরো খবর..