× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

রমজানে পাঁচ পণ্যের মূল্য নির্ধারণ করল টিসিবি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক : আসছে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত টিসিবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, মসুর ডাল ৮০টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা ও খেজুর ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে আগামী ১৫ মে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এবার সারা দেশে মোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩০টি, চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং জেলা শহরগুলোতে দুটি করে ট্রাকের মাধ্যমে খোলাবাজারে পণ্য বিক্রি করা হবে।

এ বছর প্রতি ট্রাকে বরাদ্দ থাকবে চিনি ৩০০ থেকে ৪০০ কেজি, ছোলা ৩০০ থেকে ৪০০ কেজি, মসুর ডাল ২৫০ থেকে ৩০০ কেজি, সয়াবিন তেল ৩০০ থেকে ৪০০ কেজি এবং খেজুর ২০ থেকে ৩০ কেজি।  একেকজন চিনি চার কেজি, ছোলা পাঁচ কেজি, মসুর ডাল তিন কেজি, সয়াবিন তেল পাঁচ লিটার ও খেজুর এক কেজি করে কিনতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..