× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

রমজানে কৃত্রিম সঙ্কট করলেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ পবিত্র রমজানকে সামনে রেখে যদি কোনো মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করে তাদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত দু’বছরের মতো এবারও রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..