রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ ‘‘হে নতুন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ’’- কামনায় পাটকেলঘাটায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় পাটকেলঘাটার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের বটমুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জলন ও কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সাতক্ষীরা জেলা শাখার রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি কুমিরা মহিলা কলেজের প্রভাষক প্রশান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ও তালা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি মইনুল ইসলাম, রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ধীমান বিশ্বাস, জেলা জাসদের সহ সভাপতি জাকির হোসেন,  সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, শেখ মখফুর রহমান জান্টু, রাজকুমার বসু, রবিউল ইসলাম, এবাদুল হোসেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।