রণজিৎ কুমার রায় এমপি-কে ফুলেল শুভেচ্ছা প্রদান

আজ শুক্রবার বেলা ১২ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের পক্ষ থেকে সংসদীয় আসন-৮৮, যশোর-৪ এর বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সেই সাথে যশোর-৪ আসনে রণজিৎ কুমার রায়কে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন দেয়ায় ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। যশোর রেল রোডে অবস্থিত তার বাড়ীতে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের অরুণ দাস অনিক, প্রসেনজিৎ ঠাকুর, প্রসেনজিৎ দাস সনজিৎ, অমর বিশ্বাস, শিব বিশ্বাস, শিবপদ শুভ, তপন দাস, রুহি দাস, সঞ্জীব বিশ্বাস, তপু বিশ্বাস, সৌরভ রায়, শিপংকর পাল, শঙ্কর, মৃন্ময় কুমার ঘোষ, অনিমেশ মন্ডল, প্রশান্ত মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ ।

নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামী নির্বাচনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।