× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রডসহ স্টিল পণ্যে বিদ্যমান ট্যারিফ বহাল রাখার দাবি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

রডসহ স্টিল পণ্য উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ ৯ শ’ টাকা ট্যারিফ বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা। একইসাথে তারা স্টিল শিল্পের প্রধান কাঁচামাল ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ এবং স্পঞ্জ আয়রণ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শূণ্য ভ্যাট বহাল রাখার দাবি জানান।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সাথে বৈঠকে এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের স্বার্থরক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি স্টিল এবং রডকে অবকাঠামোগত উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে উল্লেখ করে বলেন, এ শিল্পের স্বার্থরক্ষায় সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে। দেশীয় স্টিল এবং রড উৎপাদনকারী শিল্প কারখানার বিকাশে ভ্যাট ও ট্যাক্স কাঠামো যৌক্তিকীকরণে শিল্প মন্ত্রণালয় হতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ করা হবে।। তিনি জাতীয় নিরাপত্তারস্বার্থে গুণগতমান বজায় রেখে রড ও স্টিল উৎপাদনের জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে রড ও স্টিল পণ্য উৎপাদনের ওপর বিএসটিআই আরোপিত মার্কিং ফি বাতিলের যৌক্তিকতা তুলে ধরে এ শিল্পের স্বার্থে তা বাতিলের দাবি জানানো হয় বৈঠকে। এর পরিবর্তে প্রয়োজনে লাইসেন্সিং ফি যৌক্তিক হারে বৃদ্ধির বিষয়ে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সাথে নিম্নমানের রডসহ স্টিল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিএসটিআই’র অভিযান জোরদারের পরামর্শ দেয়া হয়।

সংগঠনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, সেক্রেটারি জেনারেল মোঃ শহিদ উল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান জহিরুল হক চৌধুরী, সাংগঠনিক পরিচালক সুমন চৌধুরী এবং কার্যকরী সদস্য শেখ ফজলুর রহমান বকুল, মোঃ শাহজাহানসহ অন্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..