× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

স্টাফ রিপোর্টার

রকেট অ্যাপে ই-রিসিট পাবেন মেটলাইফের গ্রাহকরা

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
রকেট অ্যাপে ই-রিসিট
রকেট অ্যাপে তাৎক্ষণিক ই-রিসিট পাবেন মেটলাইফের গ্রাহকরা

মেটলাইফ ও ডাচ-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর।  ডাচ-বাংলা ব্যাংকের রকেট অ্যাপে প্রিমিয়াম প্রদানে মেটলাইফের গ্রাহকরা তাৎক্ষণিক ই-রিসিট পাবেন। এ উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশনস অ্যান্ড লায়াবিলিটি মো. মোশাররফ হোসেন।

উল্লেখ্য, রকেট অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম প্রদানসহ যেকোনো পেমেন্ট বিনামূল্যে করা যায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেশনস অফিসার কামরুল আনাম, হেড অব পলিসি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট এরন মৌসুম সমাদ্দার, হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট অব পলিসি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট নাহিদ মৌসুমী। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেশনস অফিসার আবেদুর রহমান শিকদার, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন শেখ মোহাম্মদ ইমরান কাদের, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ই-বিজনেস ডিভিশন মেজবাহ উদ্দিন আহমেদ।

নতুন এ সুবিধা চালু করা নিয়ে মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য বীমা অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি, আমাদের গ্রাহকরা ই-রিসিটের এ ফিচারের মাধ্যমে উপকৃত হবেন।”

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশনস অ্যান্ড লায়াবিলিটি মো. মোশাররফ হোসেন বলেন, “দেশজুড়েই ডিবিবিএল’র উপস্থিতি রয়েছে। এর ফলে মানুষ সহজে আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। আমরা নতুন এ সেবা আনতে পেরে আনন্দিত। এ সেবা দেশজুড়ে রকেট ব্যবহারকারীদের বীমার প্রিমিয়াম প্রদানে সহায়তা করবে।”

মেটলাইফ বাংলাদেশের প্রিমিয়াম পেমেন্ট চ্যানেল সম্পর্কে আরও জানা যাবে এ লিঙ্ক www.metlife.com.bd/support/pay-premium থেকে।


এ ক্যটাগরির আরো খবর..