× Banner
সর্বশেষ
পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রংপুর বিভাগে প্রাথমিকে প্রায় দেড় লাখ শিক্ষার্থীর জন্য নতুন বই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো:  নতুন বছরের শুরুতে রংপুর বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন বই পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে বই উৎসবের জন্য রংপুরের আট জেলায় পৌছানো হয়েছে নতুন বই। বছরের প্রথম সপ্তাহে প্রতিটি বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে নতুন বই। এ বছর চাহিদার চেয়েও অতিরিক্ত বই সরবরাহ করা হয়েছে জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলোতে।

বিভাগীয় শিক্ষা অফিস সুত্রে, রংপুর বিভাগের আট জেলায় এ বছর ৩০ লাখ ৪৪ হাজার জন শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ২৪৯ টি নতুন বই তুলে দেয়া হবে। এর মধ্যে- গাইবান্ধা জেলায়, ৪ লাখ ৯৮ হাজার ৭৮ জন শিক্ষার্থীর মাঝে ২২ লাখ ৮৭ হাজার ৭৭৩ টি, কুড়িগ্রামে ৪ লাখ ৫ হাজার ৭৮০ জনের মাঝে ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ টি, লালমনিরহাটে ২ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের মাঝে ১২ লাখ ৫০ হাজার ২৮০ টি, রংপুরে ৫ লাখ ৯৩ হাজার ২০৬ জনের মাঝে ২৫ লাখ ৯৩ হাজার ২৬০ টি, নীলফামারীতে ৩ লাখ ৯৯ হাজার ২৪০ জনের মাঝে ১৮ লাখ ৩৫ হাজার ৪৯০ টি, দিনাজপুরে ৪ লাখ ৭০ হাজার ৪৯০ জনের মাঝে ২২ লাখ ৬৭ হাজার ৬ টি, ঠাকুরগাঁওয়ে ২ লাখ ৪৩ হাজার ৪০ জনের মাঝে ১১ লাখ ৪৩ হাজার ৪০ টি এবং পঞ্চগড়ে এক লাখ ৬৬ হাজার ৭১২ জনের জন্য ৭ লাখ ৭১ হাজার ৯৩৬ টি নতুন বই দেয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মহিউদ্দীন আহম্মেদ তালুকদার বলেন, ” বছরের শুরুতেই নতুন বই পাওয়ার আনন্দে সেচ্ছায় বিদ্যালয় মূখী হবেন কমলমতি শিক্ষার্থীরা। আর তাই খুব দ্রুত সময়ে আমরা জেলা ও উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে ইতোমধ্যে চাহিদার অতিরিক্ত সম্পূর্ণ নতুন পৌছেঁ দিয়েছি”।


এ ক্যটাগরির আরো খবর..